admin

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৬

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা

সিলেট বিভাগে ১৯ মে’র পরিবহন শ্রমিক কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদসহ শ্রমিক নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে ১৯ মে থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় কর্মসূচী স্থগিত করা হয়। সন্ধ্যায় দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা ট্রাক পিকাপ কার্ভড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ সভাপতি মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতছির আলী, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা ইমা লেগুনা হিউম্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক ইনসান আলী ও ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ফেডারেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নির্দোষ নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে আশ^স্ত করেছেন। একইসাথে প্রাথমিক তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলে নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানী করা হবেনা বলেও আশ^স্ত করেছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় আগামী ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি কর্মসুচী আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত- গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে দুইজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এই ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ নিরপরাধ শ্রমিক নেতৃবৃন্দকে আসামী করে মামলা দায়ের করা হয়।

নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে গত ১৪ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির এক জরুরী সভায় আগামী ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয়া হয়। এর প্রেক্ষিতে এসএমপি কমিশনারের উদ্যোগে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি কমিশনারের আশ^াসে কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।