admin

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৬

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ পরিচালনায় এই সনদের মূল চেতনাকে পুরোপুরি ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দলটি বদ্ধপরিকর।

গতকাল রবিবার বিকেল ৪ টায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ পূর্বে পথসভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙক্ষার প্রতিফলন ঘটিয়ে এবং জুলাই সনদের মর্যাদাকে অক্ষুন্ন রেখেই বিএনপি এই দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে।

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, মির্জা মোঃ সম্রাট হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগরের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো: লাহিন আহমেদ, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, পারভেজ খান জুয়েল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুর ইসলাম রুমেল, মো: মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জাহিদ হাসান, মো: দিলাজ আহমদ, মো: নূর উদ্দিন খাঁন হাসান, সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, হিবজুর বিশ্বাস রাজু, জেলার সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর মো: রেদওয়ান আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিসবাহ, তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো: সাজেদুল ইসলাম সাজু, মহানগরের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আব্দুল আজিম চৌধুরী গিলমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো: মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো: জাকির হোসেন, আব্দুল আলীম, সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, মহানগরের সহ-আইন বিষয়ক সম্পাদক মো: জুয়েল, মো: রেজাউল করিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল্লাহ বিপ্লব, জেলার সহ-কৃষি বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু, সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মো: আবদাল আহমদ চৌধুরী প্রমুখ।

এ সময় যুবদল নেতৃবৃন্দ বর্তমান সরকারের এই জনকল্যাণমুখী ও রাষ্ট্র সংস্কারের পদক্ষেপগুলোকে সফল করতে সর্বস্তরের জনগণকে রাজপথে ও স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। পথ সভাশেষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বন্দরবাজার ও মধুবন সুপার মার্কেট এলাকার সাধারণ ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল