admin

প্রকাশিত: ৭:১১ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬

বিএমবিএফ’র মানববন্ধন অবিলম্বে ফাহিমা ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন

বিএমবিএফ’র মানববন্ধন অবিলম্বে ফাহিমা ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও  হত্যাসহ সারা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে এবং সুদূরপ্রসারী শৃঙ্খলা ভবিষ্যৎ নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
মানববন্ধনে দেশব্যাপী নারী ও শিশু ধর্ষনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। মানববন্ধনে বক্তারা সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষন ও হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের জঘন্য ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয়  সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, ফাউন্ডেশনের সিলেট বিভাগের সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সহ-সভাপতি মির্জা রেজওয়ান বেগ,  যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম মঞ্জু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম স্বপন, সালিশ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন আহমদ, ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিঠু, নৃপেন্দ্র সিংহ, আশরাফ হোসেন, আশরাফ তালুকদার, মোছা. রুনা সুলতানা, সিরাজুল হক, হোসাইন আহনদ মুন্না, শাহেদা বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।