admin

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ: নবাগত এসপি আখতার

সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ: নবাগত এসপি আখতার

সাইবার অপরাধ ও কিশোর গ্যাং দমনকে সিলেট জেলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন নতুন পুলিশ সুপার (এসপি) আখতার উল আলম। তবে এ দুই অপরাধই বন্ধ করতে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি আখতার উল আলম বলেন, জেলার বড় দুই চ্যালেঞ্জ হলো—সাইবার অপরাধ ও কিশোর গ্যাং। অনলাইনে প্রতারণা, বিশেষ করে বিকাশ-নগদে অর্থ লেনদেনে প্রতারণা, অনলাইন জুয়া—এসব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আমরা অনলাইন জুয়া ও অনলাইনভিত্তিক প্রতারণা বন্ধ করতে চাই। পাশাপাশি সিলেটে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও কমিয়ে আনা হবে।

গত ২৯ নভেম্বর সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন কাজী আখতার উল আলম। এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে সিলেটের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনকে সামনে রেখে এই বদলি নির্বাচনকালীন পদায়ন হিসেবে দেখছেন অনেকে।

সোমবার সিলেটে যোগদানের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় সাংবাদিকরা সিলেটের নানা ইস্যুতে মতামত তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্ন করেন।

প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে এসপি আখতার উল আলম বলেন, সিলেট প্রবাসীবহুল এলাকা। প্রবাসীরা স্বল্প সময়ে দেশে এসে পরিবার নিয়ে থাকতে চান। তাদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে।

সীমান্ত এলাকায় অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, সিলেট ভারতীয় সীমান্তঘেঁষা জেলা। ১৮০–১৯০ কিলোমিটার সীমান্তে মাদক ও চোরাচালান যে হয় না, তা বলা যাবে না। এসব দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স থাকবে।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে এসপি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবার আরও ভালো নির্বাচন করার কথা বলা হয়েছে। নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, জনগণ যাতে আস্থা পায়—সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে যাবে। আমরা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবো এবং চালকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের হয়রানি প্রসঙ্গে তিনি জানান, কোনো সাংবাদিক যদি হয়রানিমূলক মামলার শিকার হন এবং তদন্তে অপরাধ প্রমাণ না পাওয়া যায়, তবে ওই মামলায় তার নাম বাদ দেওয়া হবে।

শীতকালে অপরাধ বাড়ার বিষয়ে তিনি বলেন, শীতকালে ডাকাতি বেড়ে যায়। এজন্য জেলায় চেকপোস্ট বাড়ানো হয়েছে। বর্তমানে ৩০টি চেকপোস্ট এবং মহাসড়কের লিংক রোডে ৪৬টি মোবাইল টিম টহলে রয়েছে।

এসময় সীমান্ত হত্যা, সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা, পুলিশের ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা মতামত দেন।

সাংবাদিকদের উদ্দেশে এসপি আখতার উল আলম বলেন, আপনারা গঠনমূলক সমালোচনা করুন, গুজব পরিহার করুন। যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন।


সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত