admin

প্রকাশিত: 6:13 AM, May 23, 2026

প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা দিপু ও তার সহযোগীরা

প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা দিপু ও তার সহযোগীরা
  • পুনরায় সংগঠিত হচ্ছে নিষিদ্ধ লীগ কর্মীরা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা

স্টাফ রিপোর্টার:

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক এবং গরু চুরিসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছে নগরীর ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কালাম দিপু ও তার সহযোগীরা। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের ওপর হামলার ঘটনায় দিপু ও তার চক্র জড়িত থাকলেও রহস্যজনক কারণে তারা এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকার আব্দুল হান্নান ওরফে হান্নান মেম্বারের ছেলে যুবলীগ নেতা আবুল কালাম দিপুর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে সে ও তার সহযোগীরা আত্মগোপনে থাকা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করার লক্ষে তৎপরতা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মামলার বিষয়ে দিপু এলাকায় প্রচার করে বেড়াচ্ছে যে, টাকার বিনিময়ে সে বাদীর সাথে আপোষ করে নিয়েছে এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়েছে— যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, এই অপরাধী চক্রের মূল আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন দিপুর বাবা হান্নান মেম্বার। নিজে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক কমিটিতে না থাকলেও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তিনি। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলায় হান্নান মেম্বার নিজেও এজাহারনামীয় আসামি। অথচ তিনিও পুলিশের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ফ্যাসিবাদের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা পলাতক থাকলেও হান্নান মেম্বার ও তার ছেলে দিপু মাছিমপুর, ছড়ারপার, উপশহর, মেন্দিভাগ ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালাচ্ছে, যা সিলেটের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই চক্রের অন্য দুই অন্যতম সহযোগী হলেন— ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুবেদ আহমদ এবং ২৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সেক্রেটারি অনিক ইসলাম। এরা দুজনেই দিপুর সকল অপকর্মের সহযোগী, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের ওপর হামলাকারী এবং সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি।

অভিযোগ রয়েছে, এই চারজনের নেতৃত্বাধীন সিন্ডিকেটটি সিলেটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে পুনরায় সংগঠিত করে নগরীতে একটি বড় ধরনের বিশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, একাধিক ওয়ারেন্ট থাকার পরও এই কুখ্যাত সন্ত্রাসী ও চোর চক্রের সদস্যদের কেন গ্রেফতার করা হচ্ছে না, তা বোধগম্য নয়। দ্রুত এদের গ্রেফতার করা না হলে যেকোনো সময় সিলেটের শান্ত পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা