admin

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

সিলেট-৫ আসন জমিয়তকে ছাড়লো বিএনপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা ‘চাকসু মামুনের’

সিলেট-৫ আসন জমিয়তকে ছাড়লো বিএনপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা ‘চাকসু মামুনের’

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনটি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আসনটিতে জোটের প্রার্থী হিসেবে লড়বেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

তবে দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

সিলেটের বাকি ৫টি আসনে আগেই প্রার্থী ঘোষণা করলেও সিলেট-৫ আসনটি এতদিন খালি রেখেছিল বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তকে মোট ৪টি আসন ছেড়ে দেওয়ার কথা জানান, যার মধ্যে সিলেট-৫ অন্যতম। উল্লেখ্য, এই আসনে দীর্ঘ ৩০ বছর ধরে বিএনপির নিজস্ব কোনো প্রার্থী নেই; জোট রাজনীতির কারণে বারবার আসনটি শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে।

দলের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মামুনুর রশীদ (চাকসু মামুন) মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি নির্বাচন থেকে পিছু হটবেন না। তিনি বলেন, আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। ইতিমধ্যে মনোনয়ন ফরম কিনেছি এবং তা জমাও দেবো। আমি দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করছি, এখন সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনেও মামুনুর রশীদ দলীয় নির্দেশে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে এবার দীর্ঘ সময় পর নিজ দলের প্রার্থী পাওয়ার আশায় ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। কানাইঘাট ও জকিগঞ্জ বিএনপির একাংশের দাবি, এবার তারা ‘ধানের শীষ’ প্রতীকে নিজেদের প্রার্থী দেখতে চান।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক এর আগেও এই আসনে জোটের হয়ে লড়াই করেছেন। এবারও তিনি ‘জোটের হেভিওয়েট’ প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তবে চাকসু মামুনের স্বতন্ত্র প্রার্থিতা ভোটের সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

মো.জুনেদ আহমদ, ফ্রান্স নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

রুবেল আহমদ: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিপুল পরিমাণ সরকারি খাস জমি অবৈধ দখলে চলে গেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি (জমা-খারিজ) করিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, দুর্নীতি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে থাকা

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা