admin
প্রকাশিত: 8:29 AM, November 8, 2025
সিলেট প্রতিনিধি:
গত ০৫ নভেম্বর ২০২৫ সিলেট শহরের বাগবাড়ী শামীমাবাদ আবাসিক এলাকার ৫৯ নম্বর বাসা স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা জনাব এমরান আহমদ ও তাঁর লোকজন দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তত্ত্বমতে, চমন আরা বেগম গত ২০১৮ সালে খরিদা সুত্রে জায়গার মালিকানা গ্রহন করে উক্ত স্হানে ৪ থলা বিশিষ্ট বাসা নির্মান করে ৪/৫ বৎসর থেকে উক্ত বাসা ভাড়া দিয়ে আসতেছেন।
তিনি, এই মুহূর্তে ভিসিট ভিসায় যুক্তরাজ্যে তাঁর মেয়েকে দেখার উদ্দেশ্যে গত সেপ্টেম্বর মাসে যান। তাঁর সাথে, মুঠোফোনে (হোয়াটস্যাপ) যোগাযোগ করা হলে বলেন, তার মেয়ে ফাহমিনারা আহমদ শাহীর মাধ্যমে খবরটি পান। তিনি আমাদের প্রতিনিধির সাথে কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়েন।
তিনি একজন অসুস্থ বিধবা মহিলা। তিনি বাসার জায়গা গত ২০১৮ ইং সনে জনাব জয়নাল উদ্দিনের নিকট হতে ক্রয় করেন। এই বাসা তার অন্যতম সম্বল, এর ইনকাম দিয়ে তিনি জীবন যাপন করেন। প্রশাসনের নিষ্ক্রিয়তায় তিনি হতাশ। এই বিষয়ে গণ মাধ্যমের কর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা করেন।
অপরদিকে, জনাব এমরান আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, জায়গাটি তার পূর্বপুরুষের, তিনি অনেকদিন যাবৎ জনাবা চমন আরা বেগমকে বলে আসতেছিলেন বাসা খালি করে দিতে। চমন আরা বেগম একজন বিধবা ও অসুস্থ মহিলা বিবেচনায় তিনি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেন নাই। জায়গার সকল প্রকার কাগজ ও প্রমাণাদি তাঁর আছে বলে জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও