admin

প্রকাশিত: 1:57 AM, September 7, 2026

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা ও জয়নুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে তোয়াকুল ও আশপাশের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। স্থানীয় একাধিক সূত্রের দাবি, নজরুল মোল্লা সীমান্তপথে ভারতীয় চিনি, জিরা, রসুনসহ বিভিন্ন পণ্য আনা-নেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে ২০২৩ সালে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়ের করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনি চোরাচালান মামলায় এজাহারনামীয় ৫ নম্বর আসামি থাকার তথ্য পাওয়া গেছে। মামলাটি জিআর-১৫১/২০২৩ এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তার ছোট ভাই জয়নুল ইসলামকে ঘিরে সোনা চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ২০২৩ সালের দিকে জয়নুলের কথিত সিন্ডিকেটের এক সদস্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ আটক হলেও জয়নুল ধরাছোঁয়ার বাইরে থেকে যান। স্থানীয়দের আরও অভিযোগ, চোরাচালানের প্রতিবাদ করলেই নজরুল ও জয়নুলের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভয়ভীতি, মারধর, মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করা হয়। তাদের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না বলেও দাবি স্থানীয়দের। এদিকে নজরুল মোল্লাকে জেলা ডিবির কথিত ‘লাইনম্যান’ এবং মাসিক ৫ লাখ টাকার চুক্তিতে চোরাচালান সিন্ডিকেট পরিচালনার যে অভিযোগ উঠেছে,।
এলাকাবাসীর দাবি, নজরুল মোল্লা ও জয়নুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে নজরুল ও জয়নুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা

৩৩ বছর ধরে রাজনীতির মাঠে দেওয়ান আরাফাত চৌধুরী জাকি

৩৩ বছর ধরে রাজনীতির মাঠে দেওয়ান আরাফাত চৌধুরী জাকি

স্টাফ রিপোর্টার: ১৯৯৩ সালে রাজনীতিতে পথচলা শুরু করেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ১২নং ওয়ার্ড

ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধোপাগুল পয়েন্টে ফেলুডা

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ