admin
প্রকাশিত: 7:36 AM, December 27, 2025
হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশবরেণ্য ক্রিকেট কোচ মাহবুব আলী জাকি। চলমান বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের ভূমিকায় ছিলেন। ঢাকার প্রথম ম্যাচ শুরুর প্রাক্বালে হার্ট অ্যাটাক করে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।
বিপিএলকে সামনে রেখে মাত্র দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। বেশ সাবলীলভাবেই কথা বলছিলেন দলের ভাবনা নিয়ে। যথারীতি ঢাকার প্রথম ম্যাচের আগেও শিষ্যদের নিয়ে কাজ করছিলেন।
তবে ম্যাচ শুরুর আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি না হওয়ায় তড়িঘড়ি করে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওয়ানা হয় মেডিকেল টিম।
সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল আইসিইউতে। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
সহকারী কোচের অসুস্থতার দিনে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ম্যাচও শুরু হয়েছে নির্ধারিত সময়েই। বিপিএলের গত আসরে ভালো করতে না পারায় এবার সাব্বির রহমান, নাসির হোসেন, মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারিদের নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিদেশি ক্রিকেটার হিসেবে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, দাসুন শানাকার মতো ক্রিকেটারদের। প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে অবশ্য বিদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন উসমান খান, ইমাদ ওয়াসিম, সালমান মির্জা ও জিয়াউর রহমান শরীফিকে।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,