admin

প্রকাশিত: 5:09 AM, December 29, 2025

বেড়েছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড়

বেড়েছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড়

পৌষের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছিল শীতের দাপট। দ্বিতীয় সপ্তাহে এসে সিলেটজুড়ে যেন জেঁকে বসেছে শীত। কুয়াশার চাদরে মোড়ানো আকাশে ক্ষণিকের সূর্য এসেও থাকছে নিভুনিভু। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ।

এর সঙ্গে কয়েকদিন ধরে হিমালয় থেকে আসা শীতল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। আগামী জানুয়ারি মাসে শীতের এ প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যতই সময় বাড়ছে শীতের তীব্রতাও বাড়ছে।

এমন অবস্থায় শীত নিবারণে সিলেটে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাত, বিপণী বিতান ও শপিং মলে বেচাকেনা হচ্ছে বিভিন্ন ধরনের শীতের কাপড়।

গতকাল রবিবার বিকালে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, রিকাবীবাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর বন্দরবাজারের হাসান মার্কেট, মধুবন মার্কেট, জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, লন্ডনী ম্যানশনসহ বিভিন্ন মার্কেটে শীতের কাপড়ের ব্যাপক সমাহার রয়েছে। চাহিদা অনুযায়ী পসরা সাজিয়েছেন পোশাকের। এরমধ্যে জ্যাকেট, সোয়েটার, হুডি, ব্লেজার, উলের তৈরি শাল, কানটুপি, হাত-পায়ের মোজা রয়েছে।

বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহ থেকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে তারা বিপাকে পড়েছেন। তাই নগরীর অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় বেড়েছে শীতের কাপড়ের কদর। আর অলিগলিতে ভ্যানে করে গরম কাপড় বিক্রির দৃশ্য চোখে পড়ে।

নগরীর জিন্দাবাজারের সিলেট সিটি সেন্টারের ব্যবসায়ী দিদার হোসেন বলেন, সিলেটের তরুণ-তরুণীদের মধ্যে একটা আগ্রহ রয়েছে প্রতি তারা নতুন কাপড় কিনতে চায়। আমরা তাদের পছন্দের কথা মাথায় রেখেই শীতের পোশাক সংগ্রহ করে থাকি। এবছর বিক্রি খুবই ভালো হচ্ছে।

বন্দরবাজার এলাকার হাসান মার্কেট ঘুরে দেখা যায়, বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য শাল, মাফলার, হাত-পায়ের মোজার ক্রেতার পরিমাণ বেশি। বাচ্চাদের পোশাক ও গুণগত মান ও বয়সভেদে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ফুটপাতে ১০০ থেকে সর্বোচ্চ ৪০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে হরেক রকমের গরম পোশাক। যার মধ্যে শিশুদের জিন্সের ফ্রক, স্কাট, উলের পোশাক, বেবি কিপার, রেকসিনের জ্যাকেট। ছেলেদেরও পোশাকের মধ্যে হুডি, ফুল হাতা টি-শার্ট, শীতের টুপি, জ্যাকেট ব্লেজার। এছাড়া নগরীর বিভিন্ন মার্কেটে এসেছে বিভিন্ন ধরনের কম্বল।

রিকাবীবাজার এলাকার ক্রেতা আলী আকবর বলেন, এখন বেশী শীত আসায় গরম কাপড়ের দাম বেড়েছে। লামাবাজার আলী ফ্যাশনের বিক্রেতা মনোয়ার জাহান বলেন, গরম কাপড়ের বিক্রি শুরু হয়েছে। এখন দাম একটু বেশী, শীত বাড়লে কাপড়ের দাম আরও বাড়বে।

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা ছিল। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা দেখা গেছে। ঢাকা ও আশপাশের এলাকায় সকালের দিকে হালকা ও মাঝারি ধরনের কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও দুপুরের পরই তা আবার আড়াল হয়ে যায়। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যশোরে। আর সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার