admin
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তিতে উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান (নীলা জয়ন্তি) সম্পন্ন হলো। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
রেজিস্ট্রেশন, র্যালী ও শোভাযাত্রা,আলোচনা সভা, স্মৃতিচারণা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্ছ শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালক আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আতিকুল গণি, আমেরিকার নিউইয়র্কের ব্রুঙ্কস’র বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা আব্দুর রব (দলা মিয়)। দুদিন ব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি।
বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে নব নিযুক্ত আইনজীবি ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।
৬৫ বছর পূর্তি ও পুনর্মিলনী কমিটির সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তণ চেয়ারম্যান প্রফেসর মো. জাকির আহমদ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির জিলা জানান, দেশ-বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা নীলা জয়ন্তি অনুষ্ঠানে অংশ নেন। এই আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের যারা সমাজে আলোর দ্যুতি ছড়াচ্ছেন, তারা এলাকার শিক্ষার মানোন্নয়নে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী