admin

প্রকাশিত: 6:14 AM, January 8, 2026

গোয়াইনঘাটে অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনার তোলপাড়

গোয়াইনঘাটে অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনার তোলপাড়

গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর-হাদারপার সড়কের পীরের বাজার এলাকায় বিপুল পরিমাণ সরকারি গাছ কেটে ফেলার ঘটনায় উপজেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

পরিবেশ ও সরকারি সম্পদের এমন ক্ষতির সংবাদ ‘ক্রাইম সিলেট’ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে।

সংবাদ প্রকাশের পর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার প্রেক্ষিতে স্থানীয় বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে কাটা যাওয়া বিপুল পরিমাণ গাছ জব্দ করেন। বর্তমানে এসব গাছ বন বিভাগের হেফাজতে রয়েছে। তবে প্রকৃত হুকুমদাতা ও গাছ কর্তনকারীরা মামলা থেকে রক্ষা পেতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ধারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। তিনি জানান, গাছ কর্তনের সঙ্গে সরাসরি জড়িত এবং নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাদের হুকুমে এই নিধনযজ্ঞ চালানো হয়েছে, তাদেরকেই মামলার প্রধান আসামি করা হবে। কোনো নিরীহ শ্রমিক যেন হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রভাবশালীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা