admin
প্রকাশিত: 7:06 AM, April 13, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আলোচিত ‘সাদেক চক্র’। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব বিস্তারকারী, দুর্নীতি মামলায় আটক ও পরবর্তীতে বরখাস্ত হওয়া নার্স ইসরাইল আলী সাদেকের অনুসারীরা পুনরায় হাসপাতালের নার্সিং সেক্টর নিয়ন্ত্রণে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের দাপটে সাধারণ নার্স থেকে শুরু করে খোদ নার্সিং সুপারিন্টেন্ডেন্ট পর্যন্ত অসহায় হয়ে পড়েছেন।
অনুসন্ধানে জানা যায়, ইসরাইল আলী সাদেক পেশায় নার্স হলেও তৎকালীন নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে হাসপাতালে ‘অঘোষিত সম্রাট’ বনে গিয়েছিলেন। গত ৫ আগস্টের পর চক্রটি কিছুটা আড়ালে গেলেও গত ৪-৫ মাস ধরে তারা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে।
বর্তমানে এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র নার্স খাদিজা বেগম। অভিযোগ রয়েছে, সাদেক চক্রের অবর্তমানে তিনি এখন ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সাধারণ নার্সদের জিম্মি করে রাখা এবং নিজের ইচ্ছামতো প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাদেক চক্রের আর্থিক লেনদেনের অন্যতম কারিগর হিসেবে পরিচিত এম এন চৌধুরী শান্ত। অভিযোগ আছে, সাদেকের আর্শীবাদপুষ্ট হওয়ায় গত ৬-৭ বছর ধরে তিনি কোনো নাইট ডিউটি না করেই দিব্যি বেতন-ভাতা উত্তোলন করছেন। ছাত্র-ছাত্রী নার্সদের চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদা আদায় ও বিভিন্ন অনৈতিক প্রলোভন দেখানোর গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অপারেশন থিয়েটারে (ওটি) একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন আব্দুল খালিক। গত ১২-১৩ বছর ধরে তিনি একই স্থানে কর্মরত থেকে বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন। বর্তমানে ওয়ার্ড ইনচার্জের দায়িত্ব পাওয়ায় তার দাপট আরও বেড়েছে। অন্যদিকে, ইমার্জেন্সিতে কর্মরত কামরুল হাসান জরুরি বিভাগের যাবতীয় লেনদেন ও সাদেকের ফান্ডের টাকা সংগ্রহ করেন বলে জানা গেছে।
ল্যাবে ডোপ টেস্ট বাণিজ্যের হোতা হিসেবে পরিচিত আল আমিন বর্তমানে ২৫ নম্বর ওয়ার্ডের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, সাবেক সরকারের দোসর এই গোষ্ঠীটি বর্তমানে হাসপাতালের রোস্টার বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। তাদের পছন্দের ব্যক্তিদের সুবিধাজনক স্থানে ডিউটি দেওয়া এবং অন্যদের ওপর হুকুমদারি চালানো এখন নিত্যদিনের ঘটনা।
হাসপাতালের সাধারণ নার্সদের অভিযোগ, এই সিন্ডিকেটের ক্ষমতা এতোটাই বেশি যে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট তাদের কাছে কার্যত জিম্মি। তাদের নির্দেশেই হাসপাতালের নার্সিং প্রশাসনের অনেক কাজ পরিচালিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন, “আমরা ভেবেছিলাম পরিস্থিতি বদলাবে, কিন্তু সাদেক না থাকলেও তার প্রেতাত্মারা এখন আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে।”
হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা এবং এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল ও ভুক্তভোগী কর্মীরা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে