admin

প্রকাশিত: 6:23 AM, June 24, 2026

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

​শাল্লা  প্রতিনিধি: 
​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের এক মারাত্মক অভিযোগ পাওয়া গেছে। এতে নদীর তীরবর্তী জনবসতি, ফসলি জমি এবং সামগ্রিক প্রাকৃতিক পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে। এলাকার অস্তিত্ব রক্ষার্থে সাউধেরশ্রী ও ধর্মনগর গ্রামবাসীর পক্ষে সৌরভ চৌধুরী নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, কুশিয়ারা-কালনী নদীর ভাঙনের ফলে ইতোমধ্যে ছত্রিশ চক মৌজার শত শত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এমতাবস্থায় একটি চক্র সম্পূর্ণ অবৈধ উপায়ে ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর পাড় ও নদীগর্ভ থেকে অনবরত মাটি ও বালু উত্তোলন করে চলেছে। ফলশ্রুতিতে, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী জনবসতির ভাঙনঝুঁকি কয়েকশত গুণ বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না হলে চলমান বর্ষা মৌসুমেই ধর্মনগর ও সাউধেরশ্রী গ্রাম দুটি সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
​অভিযোগে নির্দিষ্টভাবে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যারা এই অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত। অভিযুক্তরা হলেন— মার্কুলী গ্রামের ছন্দু মিয়ার ছেলে মোতাহার মিয়া, সাউধেরশ্রী গ্রামের নেহার মেম্বার, পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে লিটন মিয়া এবং কনুজ মিয়ার ছেলে আমির হোসেন সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন।
​ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, গত ১১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে রাতের আঁধারে প্রভাবশালী অভিযুক্তরা ড্রেজার মেশিন চালু করে বালু ও মাটি উত্তোলন শুরু করলে সাউধেরশ্রী ও ধর্মনগর গ্রামবাসী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বালুখেকো চক্রটি এবং নৌকায় (ভলগেট) থাকা দুর্বৃত্তরা নদীর তীরবর্তী সাধারণ মানুষের ওপর অতর্কিত ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ করে হামলা চালায়।
​এদিকে ২নং হবিবপুর ইউনিয়নের অভিযুক্ত নেহার মেম্বারের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, “আমি কি এই গ্রামের না? আমি ইউএনও স্যারকে দিনের বেলায়ও জানাইছি, রাতের বেলায়ও জানাইছি। তারা এইভাবে যে রাতের বেলায় মাটি তুলে— আমি ফয়জুল্লাপুরের হান্নানকে লইয়া ড্রেজারকে আটক করছি। ড্রেজারে ৮ থেকে ১০ জন লোক আছিল তারারে আমি চিনি না, এবং তারারে চলতি নদী থেকে মাটি তুলতে নিষেধ করছি। আর আমার ব্যাপারে যে অভিযোগ করেছে, আমি নিজেই বিষয়টি ইউএনও স্যারকে জানাইছি।”
​গ্রামবাসীর পক্ষে আবেদনকারী সৌরভ চৌধুরী জানান, এই অসাধু ও উগ্র প্রকৃতির চক্রটির হাত থেকে ফসলি জমি, সাধারণ মানুষের বসতভিটা ও পরিবেশ রক্ষা করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। আইন অমান্যকারী এই বালুখেকোদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য শাল্লা উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিনীত প্রার্থনা জানানো হয়েছে।

​এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস-এর সাথে সরজমিনে কথা বলিলে তিনি জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুতই সরজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা

সিলেটে গ্রীনওয়ে একাডেমীতে কোয়ালিফাই ওরিয়েন্টেশেন ক্লাসের উদ্বোধন

সিলেটে গ্রীনওয়ে একাডেমীতে কোয়ালিফাই ওরিয়েন্টেশেন ক্লাসের উদ্বোধন

সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ

ফেঞ্চুগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ফেঞ্চুগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন

পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে

তারুণ্যের প্রতীক ও প্রতিশ্রুতির আলো টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম

তারুণ্যের প্রতীক ও প্রতিশ্রুতির আলো টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন

জনসেবায় উৎসর্গীকৃত প্রাণ: ১১নং ওয়ার্ডের উন্নয়নে সম্ভাবনার নতুন আলো শেখ মো. কবির আহমদ

জনসেবায় উৎসর্গীকৃত প্রাণ: ১১নং ওয়ার্ডের উন্নয়নে সম্ভাবনার নতুন আলো শেখ মো. কবির আহমদ

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের