admin

প্রকাশিত: 10:19 AM, December 7, 2025

জৈন্তাপুরে বাস থেকে ভারতীয় মদ উদ্ধার, যুবক আটক

জৈন্তাপুরে বাস থেকে ভারতীয় মদ উদ্ধার, যুবক আটক

সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে গেইটলক পরিবহনের একটি বাস থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বহনের দায়ে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং হাইওয়ে থানার সামনে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

আটককৃত যুবক অপু ব্যানার্জী (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের বাসিন্দা এবং নিপেশ ব্যানার্জীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী গেইটলক পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোস্টে থামানোর পর এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে আটক করে। পরে বাসটি তল্লাশি করে একটি শপিং ব্যাগ থেকে রয়েল স্টেজের ৪ বোতল এবং এসি ব্ল্যাকের ২ বোতলসহ মোট ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, মদগুলো তিনি নিজেই বহন করছিলেন।

জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সিলেট-তামাবিল মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক বিরোধী কার্যক্রমে সহযোগিতা করতে সচেতন মহলের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও