admin
প্রকাশিত: 7:31 AM, December 24, 2025
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কানাইঘাট পৌরসভার মহেষপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ আহমদ কানাইঘাট উপজেলার মহেষপুর গ্রামের মৌলভী নূর আহমদের ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, মারুফ আহমদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলার ওয়ারেন্ট ছিল। কানাইঘাট সিআর-৪৫৩/২৪ নম্বর মামলায় বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪ ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মারুফকে বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় যে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার উৎসবকেন্দ্রিক কেনাকাটাকে পুঁজি করে সিলেটের পোশাকের দোকানগুলোতে চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। বিভিন্ন ফ্যাশন হাউজ ও পোশাকের দোকানে
বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের এক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
সিলেটের নারী ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্বের প্রত্যয় স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া