admin
প্রকাশিত: 9:57 AM, December 8, 2025
সিলেটের কানাইঘাটে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি শাকিল আহমদ (২২)–কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে র্যাব তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করলে পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র্যাব বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, কানাইঘাটের রাতছড়া গ্রামের নিহত সাইফুল ইসলামের সঙ্গে আসামি শাকিলের বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে দুই লাখ টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৩০ নভেম্বর বিকালে শাকিল সাইফুলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে দনা বাজারের দিকে যায়।
সন্ধ্যায় মোটরসাইকেল চালক ভিকটিমকে ফেরত না আসতে দেখে শাকিলের বাড়িতে গিয়ে দেখতে পান সাইফুলকে বেঁধে মারধর করা হচ্ছে। একপর্যায়ে শাকিল ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের বুকে আঘাত করে। পরে অন্যান্য হামলাকারীরাও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর অবস্থায় সাইফুলকে হাত-পা বাঁধা অবস্থায় শাকিলের বাড়ির পূর্ব পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,