admin
প্রকাশিত: 1:10 PM, December 24, 2025
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারা বাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন-এর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার মনোনয়ন নিশ্চিত হওয়ায় ছাতক ও দোয়ারা বাজার এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
কলিম উদ্দিন আহমদ মিলন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০১ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এলাকায় তাঁর শক্তিশালী জনভিত্তি ও রাজপথের সক্রিয়তা তাঁকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রেখেছে।
মনোনয়ন পাওয়ার পরপরই কলিম উদ্দিন আহমদ মিলন স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ শুরু করেছেন।
দলীয় সূত্র জানায়, নির্বাচন পরিচালনার জন্য স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে একটি শক্তিশালী প্রচার কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম ও নজির আহমদ জানান, মিলনের মনোনয়ন সুনামগঞ্জ জেলায় বিএনপির নির্বাচনী লড়াইকে আরও সুসংগঠিত করবে। তৃণমূলের নেতাকর্মীরা এই সিদ্ধান্তে দারুণভাবে উজ্জীবিত।
ছাতক-দোয়ারা বাজার এলাকাটি ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। কলিম উদ্দিন আহমদ মিলন প্রার্থী হওয়ায় এখানে নির্বাচনী লড়াই বেশ জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের অভ্যন্তরীণ ঐক্য অটুট থাকলে এই আসনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছেন স্থানীয় নেতারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও