admin
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর মীরবক্সটুলা থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল মুমিন মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েবুল হক সোয়েব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, প্রচার সম্পাদক মো. আশরাফুল হক, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মো. শাহজাহান, শহিদুর রহমান সনি, শাহজাহান সাজু, হাসান চৌধুরী, তুফায়েল আহমদ কবির, ফুরকান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষায় ন্যায়বিচারের নিশ্চয়তা সবচেয়ে বড় শক্তি। মানবাধিকার রক্ষার মূল উপাদান হলো ন্যায়বিচারের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা। মানুষের মৌলিক অধিকার সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজ উভয়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়- এটি নিশ্চিত করাই আধুনিক মানবাধিকার চেতনার মূল ভিত্তি।
বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা সমাজের সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশে চলমান বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, সহিংসতা, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, সাইবার হয়রানি, মানবপাচারসহ নানা অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তারা, মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বমহলকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে
ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটি
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের
আব্দুল মাজিদ চৌধুরী : দিনের আলো ফুরোলেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা
ফ্রান্স প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সম্মানজনক ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’-এ ভূষিত হয়েছেন। সফল চিত্রশিল্পী হিসেবে শিল্পকলায় বিশেষ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারান সিলেটের জকিগঞ্জ উপজেলার আলম হোসেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের দাহাল গ্রামে এক কলেজছাত্রের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত