admin

প্রকাশিত: 1:16 PM, January 2, 2026

বেগম জিয়া ছিলেন ইসলামের এক অকৃত্রিম সেবক: মাওলানা হাফিজ আসজাদ আহমেদ

বেগম জিয়া ছিলেন ইসলামের এক অকৃত্রিম সেবক: মাওলানা হাফিজ আসজাদ আহমেদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন।
দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার কর্মজীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ইসলাম ও আলেম-সমাজকে যেভাবে দরদী ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম-সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি (বেগম খালেদা জিয়া) ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন, আলেম সমাজের প্রতি দরদ করতেন- তেমনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রসারেও তিনি কার্যকর ভূমিকা রেখেছেন।
ধর্মীয় চেতনা ও জাতীয়তাবাদের সংমিশ্রণে বেগম খালেদা জিয়া যে রাজনৈতিক ধারা বজায় রেখেছিলেন, তাতে আলেম সমাজের সাথে তার সম্পর্ক একটি বড় শক্তি হিসেবে কাজ করেছে। খালেদা জিয়ার শাসনামলগুলোতে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামাদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত সম্মানজনক। গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তিনি শীর্ষ আলেমদের পরামর্শ নিতেন। আলেম সমাজকে তিনি জাতির দিশারি হিসেবে গণ্য করতেন এবং সে অনুযায়ী তাদের যথাযথ রাষ্ট্রীয় প্রটোকল ও সম্মান নিশ্চিত করতেন।
দেশের দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা উন্নয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুধাবন করে তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিউট। অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে সমপর্যায়ের ঘোষণা দিয়ে বেতনভাতা চালু করেছিলেন।
তারা স্মৃতিচারণ করে আরও বলেন, বেগম জিয়া আলেমদের ভালোবাসতেন, আজ আলেম সমাজ তাদের দোয়া দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। তিনি ছিলেন ইসলামের এক অকৃত্রিম সেবক। খালেদা জিয়ার সরকারের সময়ে ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করা, মসজিদ-মাদ্রাসা সংস্কার এবং হজ ব্যবস্থাপনায় আধুনিকায়নের মতো অনেক প্রশংসনীয় কাজ সম্পন্ন হয়েছে। মুসলিম উম্মাহর ঐক্য রক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন সোচ্চার। তিনি দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্যাতিত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করেন।
দোয়া মাহফিলে তেলাওয়াত করেন সিলেট আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হলেন মুফতি মাওলানা সালেহ আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,