admin
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরইকান্দির ৪নং রোডের ফুটসাল এরিনায় দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. ওবায়েদুর রহমান আরিফ, ডা. ইকবাল হোসেন সাগর, ডা. রাফিয়া সুলতানা ও ডা. আয়েশা হক। ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চর্ম রোগ বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগী দেখেন। এছাড়াও আগতদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক টেস্টের সুবিধা প্রদান করা হয়।
এ সময় কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদ বলেন, “মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টার আয়োজন করা হয়েছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুয়েব আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নেছার মিয়া, নুরুল ইসলাম সাবিক, হাসনাত ইবনে আখতার, মুমিত আহমদ, মোরাদ হোসেন, শাহজাহান আহমদ, শিমুল আহমদ, হাবিবুর রহমান সুম্মি, কাইয়ুম আহমদ, মিন্টু আহমদ, রাহেল আহমদ, ফরহাদ হোসেন, শাহিব আহমদ, রাবেল আহমদ, রাহেল আহমদ, কামরান আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। উক্ত ক্যাম্পে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম