admin
প্রকাশিত: 2:13 PM, September 18, 2026
সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা চালু করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাত ৯টায় সিলেটের লামাবাজারে চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের বাংলাদেশ চ্যাপ্টারের কো-অর্ডিনেটর ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডার চেয়ারপারসন ডা. মো. শানুর আলী মামুন, মানবাধিকার কর্মী ও ঢাকার কো-অর্ডিনেটর সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, লোকাল কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু, ওয়াহিদুর রহমান সাগরসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা চলাকালে যুক্তরাজ্যে (লন্ডন) অবস্থানরত হাসপাতালের সম্মানিত ফাউন্ডার মেম্বার ও সংশ্লিষ্ট গুণীজনেরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তারা হাসপাতালের অবকাঠামোগত কাজ দ্রুত শেষ করে চিকিৎসাসেবা চালুর ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথে হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলে এই অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনামূল্যে এবং অত্যন্ত সহজলভ্য উপায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির স্বপ্ন বাস্তবায়নে দেশ-বিদেশে অবস্থানরত সকল উদ্যোক্তা ও শুভানুধ্যায়ী একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ও ঐকমত্য প্রকাশ করেন।
মানবিকতার জয়ে হাসপাতালটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি স্বস্তিদায়ক ও নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে উঠবে বলে মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ফার্মেসির ফ্রিজ ভর্তি মেয়াদোর্ত্তীণ ওষুধ
সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা
বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর