admin

প্রকাশিত: 5:56 AM, December 16, 2025

বিজয় দিবসে সিলেটে উৎসবের আমেজ, শ্রদ্ধায়-ভালোবাসায় শহীদদের স্মরণ

বিজয় দিবসে সিলেটে উৎসবের আমেজ, শ্রদ্ধায়-ভালোবাসায় শহীদদের স্মরণ

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সিলেটে বইছে উৎসবের আমেজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে নগরবাসী। দিবস উপলক্ষে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তবে এবারের কর্মসূচিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি।

বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। একই সঙ্গে নগরজুড়ে ছিল লাল-সবুজের আবহ। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের হাতে দেখা যায় ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা—সবাই যেন মিলেছেন এক আনন্দঘন মোহনায়।

এদিকে প্রথমবারের মতো সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বিজয় দিবস উপলক্ষে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে সকল ব্যবসায়ী সংগঠন, বহুতল মার্কেট, বাজার ও বাণিজ্যিক ভবনে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেন।

জেলা প্রশাসনের উদ্যোগে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বেলা ১১টায় কবি কাজী নজরুল অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপি সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সকাল ১০টা ১৫ মিনিটে ঐতিহাসিক ক্বিন ব্রিজ থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করে। জেলা ও মহানগর ছাত্রশক্তি ও যুবশক্তির যৌথ উদ্যোগে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

সব মিলিয়ে মহান বিজয় দিবসে সিলেটজুড়ে ছিল উৎসব, শ্রদ্ধা ও দেশপ্রেমের এক অনন্য আবহ।


সর্বশেষ সংবাদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার আগেই

লালপুর নৌপুলিশ ফাঁড়ি: আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

লালপুর নৌপুলিশ ফাঁড়ি: আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের

তারাপুরে উচ্ছেদের ৩ দিনেই দেবোত্তর জমি পুনঃদখল

তারাপুরে উচ্ছেদের ৩ দিনেই দেবোত্তর জমি পুনঃদখল

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের

চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ: নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ: নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে

বেশি বাড়াবাড়ি করলে ফেসবুকে লেখার হুমকি

বেশি বাড়াবাড়ি করলে ফেসবুকে লেখার হুমকি

বিপ্লবের বিরুদ্ধে নতুন অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১৪ বছর সম্পর্ক ও একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর এবার

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী