admin
প্রকাশিত: 2:06 PM, March 13, 2026
স্টাফ রিপোর্টার:
ঈদের আগেই যেন ঈদের খুশি ভাগ করে নিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও নর্থ ইংল্যান্ডে বসবাসরত কয়েক লাখ সিলেটি প্রবাসী। দীর্ঘ অনিশ্চয়তা আর আন্দোলনের পর অবশেষে ফের চালু হচ্ছে বন্ধ হয়ে যাওয়া সিলেট-ম্যানচেস্টার রুটের বিমান ফ্লাইট। গত বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের এই আনুষ্ঠানিক ঘোষণার পর প্রবাসীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, যাত্রীদের ব্যাপক চাহিদা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় স্থগিত হওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১লা জুলাই থেকে এই রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হবে। হজ কার্যক্রম শেষে প্রবাসীদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১লা মার্চ থেকে এই রুটটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বিমান কর্তৃপক্ষ। এমনকি ম্যানচেস্টার অফিস গুটিয়ে নেয়ারও পরিকল্পনা ছিল তাদের। এই সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট ও ম্যানচেস্টারে তীব্র আন্দোলন গড়ে তোলেন প্রবাসীরা। রাজপথে বিক্ষোভ থেকে শুরু করে স্মারকলিপি প্রদান সবকিছুই চললেও তৎকালীন প্রশাসন তাদের দাবিতে কর্ণপাত করেনি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার এক মাসের মাথায় প্রবাসীদের এই দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো।
সূত্র জানায়, বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যক্তিগতভাবে এই রুটটি সচল রাখতে তৎপর ছিলেন। নির্বাচনের আগেই তারা এই রুটের গুরুত্ব তুলে ধরেছিলেন। সরকার গঠনের পর তারা বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলে দ্রুত এই ইতিবাচক সিদ্ধান্ত আসে।
সিলেট-ম্যানচেস্টার রুটটি নর্থ ইংল্যান্ডে বসবাসকারী প্রায় ৮ লাখ প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৯ থেকে ১০ ঘণ্টায় এই রুটে সিলেটে পৌঁছানো সম্ভব। ইউকে এনআরবি সোসাইটির ডাইরেক্টর এম জুনেদ আহমদ বলেন, “সরকারের এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত। বিমান কর্তৃপক্ষ বারবার এটিকে অলাভজনক বললেও বাস্তবে প্রবাসীদের কাছে এর গুরুত্ব অপরিসীম।” ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী ও সিলেটের মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের আস্থার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।
২০১২ সালে পুনরায় চালু হওয়ার পর থেকে এই রুটটি নিয়ে কয়েক দফা ‘লাভ-লোকসানের’ নাটক চললেও শেষ পর্যন্ত প্রবাসীদের আবেগ ও প্রয়োজনীয়তারই জয় হলো। ১লা জুলাই থেকে আকাশে ডানা মেলবে বিমান—এই অপেক্ষায় এখন দিন গুনছেন হাজারো প্রবাসী।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।