admin

প্রকাশিত: 5:01 AM, December 27, 2025

তারাপুর বাগানে ভূমিদস্যুতা! কোটি টাকার প্লটজমি দখল

তারাপুর বাগানে ভূমিদস্যুতা! কোটি টাকার প্লটজমি দখল

স্টাফ রিপোর্টার:
সিলেট এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানে ভূমিদস্যুতার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বাগানে থাকা ব্যক্তি মালিকানাধীন কোটি টাকার প্লটভূমি জবর দখলের অভিযোগ স্থানীয় হাসান খানের বিরুদ্ধে। জালিয়াতির আশ্রয়ে ব্যাকডেটের লিজপত্র দেখিয়ে দস্যুতা মূলক এ ভূমি দখল করে নেওয়া হয়েছে।

অভিযোগে প্রকাশ, জনৈক পঙ্কজ গুপ্তের নামে জাল লিজপত্র তৈরি করে হাসান খান সম্প্রতি দেওয়ান তৌফিক মজিদ লায়েকের স্বত্ত্ব-মালিকানাধীন ১৫ শতকের প্লট করা ভূমি জোরপূর্বক দখল করে নেন। চা বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তীর সঙ্গে যোগসাজশে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজা খান ও সদস্য ফারুক আহমদ দারা খানের ভাই হাসান খান এই প্লট জবরদখল করে। বিদ্যমান আইন অনুযায়ী চা বাগানের জমি বিক্রয়ের কোনো বৈধতা না থাকায় ঘটনাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

এ ছাড়া বাগান ম্যানেজার রিংকু চক্রবর্তীর বিরুদ্ধে চা বাগানের জমিতে অবৈধভাবে হাউজিং প্লট তৈরি, মার্কেট নির্মাণ ও তা বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এলাকাবাসীর মতে, এ ধরনের কর্মকাণ্ড চা বাগানের অস্তিত্ব ও শ্রমিকদের ভবিষ্যতকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অবৈধ লিজ বাতিল, জমি দখলমুক্তকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের ভূমি বিভাগের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

দেওয়ান তৌফিক মজিদ লায়েক জানান, তিনি দীর্ঘদিন ধরে এ ভূমির মালিক এবং নিজ অর্থে ভূমি বাউন্ডারী করে রেখেছেন। সম্প্রতি তিনি সিলেটের বাইরে থাকার সুযোগে ভূমিদস্যুরা তার স্বত্ত্ব মালিকানাধীন ভূমিতে ছোঁবল মেরেছে। এ বিষয়ে তিনি যথাযথ আইনী পদক্ষেপ নেবেন বলেও জানান। এ বিষয়ে জানতে তারাপুর বাগান ম্যানেজার রিংকু চক্রবর্তীর সেলফোনে একাধিকবার কল দিলে তিনি এ প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি। অভিযুক্ত হাসান খানের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া গেছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো