admin

প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৬

বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকদের মিটিং, পাঠদান থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকদের মিটিং, পাঠদান থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

‎স্টাফ রিপোর্টার:
‎বর্তমান শিক্ষাবান্ধব সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণসহ বিদ্যালয়ে শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। তবে সিলেট সদর উপজেলায় সরকারের এসব নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) সরজমিনে পরিদর্শনে গিয়ে সিলেট সদর উপজেলার ‘বিমান বন্দর ক্লাস্টারের’ অধিকাংশ বিদ্যালয়েই শিক্ষকদের অনুপস্থিতি এবং অনিয়মের চিত্র দেখা গেছে।
‎অনুসন্ধানে দেখা যায়, ক্লাস্টারের লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণ বন্ধ ছিল। এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রথমে কল রিসিভ করেননি।
‎পরবর্তীতে বিমান বন্দর ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি অধিদপ্তরের নির্দেশনার অজুহাত দিয়ে ক্লাস্টারের সকল বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ১২ টার দিকে মিটিং শুরুর করার কথা স্বীকার করেন। তবে শিক্ষার্থীদের পাঠদান পুরোপুরি বন্ধ রেখে কেন এই মিটিংয়ের আয়োজন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ক্লাস্টার স্কুল বিমানবন্দর রেখে ধুপাগুল স্কুলে কেন মিটিং করছেন এর উত্তরে তিনি বলেন শিক্ষকদের সুবিধার্তে ধুপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করছেন।
‎এদিকে, গত বৃহস্পতিবার বিকেল ৩টা ১০ মিনিটে লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) রীতা হোড় মুঠোফোনে জানান, তিনি বিদ্যালয় খোলার জন্য আসছেন। তার বিদ্যালয়ে ৩ শিক্ষক একজন ছুটিতে আর তিনি মিটিংয়ে বিদ্যালয়ে একজনকে রেখে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে বিদ্যালয় বন্ধ করা হয়েছে।
‎নাম প্রকাশ না করার শর্তে ক্লাস্টারের এক শিক্ষক জানান, সাংবাদিক আসার খবর পেয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তড়িঘড়ি করে শিক্ষকদের নির্দেশ দেন, “সাংবাদিক এসেছে, আপনারা দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হোন।”
‎পরবর্তীতে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্তা পাল বিদ্যালয়ের বারান্দায় পায়চারি করছেন। সাংবাদিক পরিচয়ে তাঁর সাথে কথা বললে তিনি ক্লাস্টার মিটিংয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি দাবি করেন, “অফিসারদের নির্দেশে যেকোনো সময়, যেকোনো জায়গায় মিটিং ডাকলে আমাদের যেতেই হয়।”
‎তবে সুপ্তা পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সহকর্মীদের দিয়ে হাজিরা খাতায় ‘অন ডিউটি’ (ঙহ উঁঃু) লেখানোর অভিযোগ রয়েছে। ঘটনার দিনও তিনি খাতায় ‘অন ডিউটি’তেই ছিলেন। ডিউটিতে থাকার পরও বিকেলে কেন বিদ্যালয়ে এলেন জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে বলেন, আগের দিন স্কুলে তাঁর কিছু জরুরি জিনিসপত্র ফেলে গিয়েছিলেন, মূলত সেগুলো নিতেই এসেছেন।
‎অনুরূপ অনিয়মের অভিযোগ রয়েছে রাখালগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ দাসের বিরুদ্ধেও। তাঁর পিতার মৃত্যুর পর ব্রতকালীন আনুষ্ঠানিকতার কথা বলে তিনি টানা ১ মাস ১৫ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে তিনি প্রায়শই বিদ্যালয়ে আসেন না, অথচ পরবর্তীতে হাজিরা খাতায় স্বাক্ষর করে দেন। গত ০২/০৭/২০২৬ ইং তারিখেও তিনি হাজিরা খাতায় স্বাক্ষর না করে ঙহ উঁঃু লিখে রাখেন। স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, এই ক্লাস্টারের অধিকাংশ বিদ্যালয়ই প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটের পর ছুটি দিয়ে দেওয়া হয়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শাস্তির হাত থেকে বাঁচতে শিক্ষকরা দুটি আলাদা হাজিরা খাতা ব্যবহার করেন। একটিতে অগ্রিম স্বাক্ষর করে ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘হোয়াটসঅ্যাপ’ (ডযধঃংঅঢ়ঢ়) গ্রুপে পাঠানো হয়, আর মূল অফিসের জন্য রাখা অন্য খাতাটিতে সুবিধাজনক সময়ে পরে স্বাক্ষর করা হয়। সচেতন মহলের মতে, স্কুল চলাকালীন সময়ে শিক্ষকদের এই অননুমোদিত যাতায়াত ও ফাঁকিবাজির সত্যতা মিলবে সাহেবের বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক স্থাপিত সিসিটিভি (ঈঈ) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলেই।
‎এদিকে, ফরিংউড়া সাহেব বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে শিক্ষার্থীরা মাঠ ও বারান্দায় এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। এছাড়া বিদ্যালয়ের পাশেই ময়লা-আবর্জনার দুর্গন্ধ। শিক্ষার্থীদের এই অবস্থার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ওয়াইস মিয়া জানান, বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হচ্ছে বিধায় দ্বিতীয় শিফটের বাচ্চারা ঘোরাফেরা করছে।
‎এদিকে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর এসব বহুমুখী সংকট, অনিয়ম ও শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়ে পুনরায় বক্তব্য জানতে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সুলতানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার