admin

প্রকাশিত: 5:53 AM, August 28, 2026

একি অঙ্গে কত রূপ : সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ : সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

শিপন আহমদ:
সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ বদলে নেমে পড়েন রাস্তায়। সিলেটে হিজড়া সেজে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং উঠতি বয়সের যুবকদের এই পেশায় নামিয়ে প্রতারণার এক ভয়ংকর নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে রানা ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দলাল আফিয়ার কোনা গ্রামের বাসিন্দা রানা ভূঁইয়া বর্তমানে দক্ষিণ সুরমা থানার কাশবন এলাকায় (ইসলাম হোটেলের পিছনে) বসবাস করছেন। অভিযোগ রয়েছে, তিনি কখনো শার্ট-প্যান্ট, কখনো পাঞ্জাবি বা সুট পরে সাধারণ মানুষের মতো চলাফেরা করলেও চাঁদাবাজির সময় বেছে নেন হিজড়ার ছদ্মবেশ।
বিগত পাঁচ বছর ধরে সিলেটে এই ধরনের ছদ্মবেশী চাঁদাবাজির উৎপাত জ্যামিতিক হারে বেড়েছে। এই চক্রটি মূলত অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
কোনো পরিবারে নবজাতকের জন্ম হলেই দলবদ্ধভাবে সেখানে হানা দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। বিয়ের গাড়ি, বরযাত্রী, বিমানবন্দরগামী প্রবাসী যাত্রী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জোরপূর্বক পথ আটকে টাকা আদায় করা হচ্ছে।
স্থানীয় উঠতি যুবকদের হিজড়া সাজিয়ে রাস্তায় নামিয়ে এই চাঁদাবাজি সিন্ডিকেটকে আরো বড় করা হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, সিলেটের সাবেক জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম হিজড়াদের নামে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদান করার পর থেকেই এই ভণ্ড চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠে। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এদের অপকর্মের খবর প্রকাশিত হলেও সিলেটের সুধীজন বা সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
সম্প্রতি এই প্রতারক চক্রের মূল হোতা রানা ভূঁইয়া ছদ্মবেশে ফুল দিয়ে মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করে নিজের নতুন কোনো ফায়দা হাসিলের চেষ্টা চালায় বলেও জানা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সিলেটের সম্মান রক্ষার্থে এই প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। সিলেটের সর্বস্তরের নাগরিক সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি অবিলম্বে এক হয়ে এই ভণ্ড ও ভুয়া হিজড়া চক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে,

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

নেপথ্যে জেলা ডিবির ‘লাইনম্যান’ বোঙ্গাড়ি নজরুল মোল্লা

চোরাচালানের নিরাপদ রোড বিছনাকান্দি টু সালুটিকর রাস্তা স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের

একি অঙ্গে কত রূপ : সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

একি অঙ্গে কত রূপ : সিলেটে হিজড়া সেজে অভিনব চাঁদাবাজি, নেপথ্যে এক প্রতারক চক্র

শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ বদলে

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি নিউইয়র্ক বিএনপির তিন কমিটি স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

জৈন্তাপুর সীমান্তে ‘সারুক’কে ঘিরে চাঁদাবাজি

পুলিশের নাম ব্যবহার করে ভারতীয় অবৈধ পণ্য থেকে টাকা আদায়ের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

সিলেটে অপতৎপরতায় ছাত্রলীগ ক্যাডার জনি : স্কুল শিক্ষার্থী দিয়ে ঝটিকা মিছিল, অর্থায়নে আনোয়ার-হাবিব

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক সিসিকের

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

১৮তম গ্রেডের কর্মচারী জহিরের ‘আলাদীনের প্রদীপ’, নেপথ্যে ওটিপি ও ডিজিটাল বাণিজ্য

সিলেট রেলওয়েতে টিকিট কালোবাজারির সাম্রাজ্য স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার