admin
প্রকাশিত: 12:19 PM, October 31, 2026
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু শাষক পরিবর্তন নয়, পুরানো শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় শ্রমজীবী কর্মজীবী ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা জন্য জেএসডির আন্দোলন সংগ্রাম জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর হাওয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিলেট জেলা শাখার উদ্যোগে দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতিত্বে এবং জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী চৌধুরী শাহেদ কামাল টিটু, সিলেট জেলার সদস্য রিয়াজ উদ্দিন, জেএসডি নেতা আব্দুল আব্দুল গফ্ফার সুইট, মাসুক আহমদ প্রমুখ।
বক্তাগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, গ্যাস বিদ্যুৎ, জ্বালানি সংকট, আইনশৃংখলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শুধু শাষক বদল নয়, পুরনো শাসন ব্যবস্থার পরিবর্তন অপরিহার্য। সেজন্য দেশে ফেডারেল প্রদ্ধতির শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠন, দেশে ৯টি প্রদেশ ও প্রাদেশিক সরকার গঠন এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, সম্বলিত অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ ও জাতির সংকট নিরসন সম্ভব। বক্তারা বলেন, জাতীয় সংসদে রাজনৈতিক দলের পাশাপাশি শ্রম, কর্ম পেশার জনগণ, নারী, ক্ষুদ্র গতিসত্তা ও অন্যান্য সামাজিক শক্তি সাংবিধানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দুই কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে সমাজশক্তির অংশীদারিত্বের প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। কেন্দ্র থেকে জেলা, উপজেলা, পৌরসভা, মহানগর গঠন পরিকল্পনা বাস্তবায়ন ও তদারকিতে পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর