admin
প্রকাশিত: 10:04 AM, November 25, 2026
সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। পাশাপাশি আরও ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কাছে প্রকল্পগুলো হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ ও প্রকল্প হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সমর কুমার পালের পরিচালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া এবং অবহেলিত জনপদের অবকাঠামোগত উন্নয়ন তাঁর পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, রাস্তাঘাটসহ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে। জেলা পরিষদ সব সময় মানুষের প্রয়োজন ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে। বরাদ্দপ্রাপ্ত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিশ্চিত করতে হবে। জেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির