admin

প্রকাশিত: 2:14 PM, April 3, 2026

অটিস্টিক শিশুদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার আহ্বান

অটিস্টিক শিশুদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার আহ্বান

‘ভিন্ন মনন, এক পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ সিলনেট আইটি কনফারেন্স হলে ‘হিউম্যান কেয়ার’-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।

হিউম্যান কেয়ার-এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট এম. জি. রব্বানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের পরিচালক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ইএনটি) ডা. নূরুল হুদা নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অটিজম কোনো রোগ নয়, এটি একটি স্নায়বিক ভিন্নতা। অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হলে সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সঠিক যত্ন ও সুযোগ পেলে তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস সুমি, সিলেট ভয়েস-এর প্রকাশক সেলিনা চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ফেরদৌসী কেক-এর ফাউন্ডার ফেরদৌসী রহমান, শাহজালাল রাগিব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউটের অধ্যক্ষ হেনা রানী দে, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য অমিতা সিংহ এবং জাতীয় কবিতা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও লেখিকা মাসুদা সিদ্দিকা রুহী।

আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বুমবক্স কমিউনিকেশন্স-এর সিইও এবং হিউম্যান কেয়ার-এর সেক্রেটারি সৈয়দা শারমিন ফাতেমা।

সুন্দরম প্রজেক্ট কোঅর্ডিনেটর এমএসএ মাসুম খান ও পরামর্শদাতা রিফাত আরা রিফার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রুবেন চন্দ্র দাস ও স্বর্ণাময়ী সরকার। এছাড়াও অনুষ্ঠানে এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ) এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সিলেটে অটিজম আক্রান্ত শিশুদের বিশেষায়িত শিক্ষাদান ও থেরাপির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়