admin
প্রকাশিত: 5:47 AM, October 24, 2026
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের কোনো তোয়াক্কা না করে সিলেটে বর্তমানে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০ টাকায়।
কৃত্রিম সংকট তৈরি করে অসাধু চক্রটি সরকারি সাশ্রয়ী মূল্যের গ্যাস ও বেসরকারি কোম্পানির বোতলে বেআইনিভাবে স্থানান্তর (ক্রসফিলিং) করে প্রতি মাসে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, সিলেট শহরতলীর নাজিরবাজার এলাকার একটি গোপন আস্তানায় দীর্ঘদিন ধরে চরম ঝুঁকি নিয়ে চলছে এই অবৈধ ‘ক্রসফিলিং’ বাণিজ্য। স্থানীয় সূত্র জানায়, সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি এমদাদ ও তার সহযোগীদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এই গোডাউনটি পরিচালিত হচ্ছে। সেখানে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সরকারি এলপিজি সিলিন্ডারসহ বিভিন্ন পরিচিত ব্যান্ডের বোতল এনে ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস রিফিল ও অদল-বদল করা হয়।
সরকারনির্ধারিত দামে যেখানে সাধারণ মানুষের সাশ্রয়ী মূল্যে এলপিজি পাওয়ার কথা, সেখানে এই সিন্ডিকেটের অসাধু ডিলাররা বাজার থেকে সরকারি গ্যাস গায়েব করে দিচ্ছে। পরবর্তীতে নাজিরবাজারের মতো গোপন আস্তানায় তা প্রসেসিং করে খোলা বাজারে প্রতি সিলিন্ডার ২০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি করা হচ্ছে। ফলে সিলেটে বর্তমানে এলপিজি গ্যাসের তীব্র কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
কোনো প্রকার অগ্নিনির্বাপক ব্যবস্থা, পরিবেশ ছাড়পত্র কিংবা বিএসটিআই ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিরাপত্তা অনুমোদন ছাড়াই ঘনবসতিপূর্ণ লোকালয়ের কাছে এভাবে গোডাউন চালিয়ে চলায় মারাত্মক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যেকোনো মুহূর্তে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। সচেতন মহল অনতিবিলম্বে নাজিরবাজারের এই অবৈধ সিলিন্ডার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর জন্য সিলেটের জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের
সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে
আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু