admin

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

আগামী নির্বাচনে তরুণরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না: এম এ মালিক

আগামী নির্বাচনে তরুণরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না: এম এ মালিক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব এম.এ. মালিক বলেছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দেশের তরুণ সমাজ আগামী জাতীয় নির্বাচনে সিদ্ধান্ত নিতে ভুল করবে না। জাতির কল্যাণে তারেক রহমানের যে প্ল্যান তৈরি করেছেন তা বাস্তবায়নে তরুণদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। বিএনপির প্রস্তাবিত ৩১ দফা জাতিকে আশান্বিত করেছে।

গতকাল বুধবার শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে আগামী নির্বাচিত সংসদের কাছে তারুণ্যের প্রত্যাশা শীর্ষক আলোচনা ও রাষ্ট্র সংস্কারে জেন,জি’র ভাবনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়। শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি শাহ ইকবাল চিশতির সভাপতিত্বে ও তরুন সংগঠক মাসুম আলমের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম। হাফিজ রুবেল হোসেন সাকিবের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বাংলাদেশ কান্ট্রি কমিটির সাধারন সম্পাদক রকিবুল আলম রকি, ট্রাস্টের কান্ট্রি কমিটির সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সহ-সাধারন সম্পাদক আহসান উদ্দিন মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেজেন্টার ও ট্রেইনার এবং মাইগ্রেশন কাউন্সিলর উচ্চশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপক শিহাব খান, বৈষম্য বিরোধী শিক্ষক জোট সিলেটের মূখ্য সমন্বয়ক অধ্যাপক মো. ফরিদ আহমদ, নূরহাজান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, এম সাইফুর রহমান টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান সুয়েব, জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক, মাস্টার ইব্রাহীম আলী মহিলা কলেজের প্রিন্সিপাল মো. মানিক মিয়া, ঢাকা উত্তরের বিশিষ্ট রাজনীতিবীদ মোহাম্মদ মাহফুজুল আলম, ঢাকা মিরপুরের বিশিষ্ট রাজনীতিবীদ মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাছন, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ফখরুল ইসলাম বাদল, রাজনীতিবীদ লোকমান আহমদ, হাজী আসাদ উদ্দিন, আত্তর আলী, কাজী মাসুদ হাসান মনি, মোহাম্মদ লায়েক চৌধুরী, আফিকুর চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ হাজী মো. শাহ আলম, খছরুজ্জামান খছরু, সাপরান আহমদ, নাঈম আহমদ, ট্রাস্টের কান্ট্রি কমিটির সভাপতি মোহাম্মদ আলী, এনামুর রহমান এনাম, শাহজান কবির, মুহিবুর রহমান মুহিন, তোফায়েল আহমদ জুনু, শফি খান, রায়হান আহমদ, মামুনুর রশীদ, বিলাল খান, তুফায়েল হুসেন কচি। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহেদ আহমদ, নাদিয়া ইসলাম মারজান, সাদিয়া জাহান ইভা, মুনতাহা জান্নাত মাহিয়া।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক