admin
প্রকাশিত: 12:27 PM, May 25, 2026
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। একই সাথে তিনি সবার অব্যাহত সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য কামনা করেছেন।
ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বার্তায় মন্ত্রী বলেন, “ঈদুল আযহা মূলত ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ। পবিত্র আল কোরআনের বাণী অনুযায়ী, কুরবানীর মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের মনের পবিত্র ইচ্ছা। আর বিশ্বাসী মানুষের সেই পবিত্র ইচ্ছা হলো মহান আল্লাহর নৈকট্য লাভ করা।”
খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর বার্তা উল্লেখ করেন, আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ঘুরে আসে। পশু কুরবানী হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি অনন্য মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের সুদীর্ঘ ঐতিহ্যের ধারা বেয়েই কুরবানী মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে।
তিনি আরও বলেন, “ঈদুল আযহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির এক দৃঢ় মেলবন্ধন সৃষ্টি করে। কুরবানীর মূল শিক্ষা যদি আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হতে পারি, তবেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন সম্ভব।”
উৎসবের সর্বজনীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ঈদ মানুষের মাঝে পারস্পরিক শুভেচ্ছাবোধ জাগ্রত করে। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং সমাজে সৌহার্দ্যের মেলবন্ধন আরও দৃঢ় করুক মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা জানান তিনি।
তিনি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে
স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর
নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।