admin
প্রকাশিত: 1:18 PM, April 3, 2026
সিলেট মহানগর যুব জমিয়ত বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাত ৯টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, “ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও ত্যাগের যে শিক্ষা দিয়ে গেছে, তা আমাদের সাংগঠনিক ও ব্যক্তিগত জীবনে প্রতিফলন ঘটাতে হবে। বর্তমান প্রতিকূল সময়ে আদর্শ সমাজ গঠনে যুব জমিয়তের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলেম সমাজ ও যুব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।”
তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা আব্দুল হাসিব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক মুফতী নোমান সালেহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন এবং দপ্তর সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল কাদির প্রমুখ।
বৈঠকে সিলেট মহানগরীর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ