admin

প্রকাশিত: 7:54 AM, August 24, 2026

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী গ্রামবাসীদের কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হাজী স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সাবেক ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ’-এর যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ ও তাদের মা-বোনদের নিয়ে তাঁর একটি অকথ্য গালিগালাজের অডিও ভাইরাল হলে এলাকাজুড়ে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক যুগ আগেও স্বপন মিয়া সাধারণ রাজমিস্ত্রি, বারকি ও বালু শ্রমিক হিসেবে কাজ করতেন। মধ্যপ্রাচ্যে কিছুদিন প্রবাসী হিসেবে কাটানোর পর দেশে ফিরে তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করতে শুরু করেন। বিগত সরকারগুলোর রাজনৈতিক শীর্ষ নেতাদের সাথে ছবি ও সেলফি তুলে এলাকায় একক প্রভাব বিস্তার করেন তিনি। পরবর্তীতে রানীগঞ্জ ব্রিজের ব্লক নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ঠিকাদারি সিন্ডিকেটে জড়িয়ে রাতারাতি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে যান।

অভিযোগ রয়েছে, সোনাপুর সংলগ্ন চেলা নদীর উত্তর পাড়ে দরিদ্র কৃষকদের ঐতিহ্যগত সবজি চাষের প্রায় ২০ থেকে ৩০ বিঘা সরকারি ডিসি খতিয়ান ও খাস জমি জোরপূর্বক দখল করেন স্বপন। স্থানীয়দের দাবি, দিনে পরিবেশ রক্ষার দোহাই দিলেও রাতে নিষিদ্ধ ‘বোমা মেশিন’ ও ড্রেজার বসিয়ে নদীর তলদেশ থেকে বালু ও পাথর উত্তোলন করতেন তিনি। এতে নদীর তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমি বিলীনের আশঙ্কায় এলাকার সাধারণ মানুষ বাধা দিলে, স্বপন মিয়া গ্রামবাসীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন।

গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু দিন আত্মগোপনে থাকলেও, বর্তমানে স্বপন মিয়া পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন। ঢাকা কেন্দ্রিক সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে নিজের দাপট বজায় রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে ছাতক সিমেন্ট কারখানার ভাঙারি লোহার সরকারি টেন্ডারে অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এর আগে ২০২৩ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ স্বপন মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করেছিলেন। এলাকাবাসীর অভিযোগ, কালো টাকা ও রাজনৈতিক তদবিরের মাধ্যমে বারবার আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন এই বিতর্কিত নেতা। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সোনাপুর ও উত্তর সুরমা এলাকার বাসিন্দারা। নদী রক্ষা, অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবিলম্বে প্রশাসনের কার্যকর ও কঠোর আইনি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান