admin

প্রকাশিত: 5:03 AM, November 2, 2026

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে উঠবে ওয়ার্ডবাসীর ভাগ্য উন্নয়নের চাবিকাঠিÑতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফছর খাঁন তার ব্যতিক্রমী জনসম্পৃক্ততা ও রাজনৈতিক ত্যাগের সুবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সাধারণ ভোটারদের মুখে মুখে এখন তারই নাম।

আজ যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আফছর খাঁনের নামের সাথে যুক্ত হয়েছে, তা একদিনে অর্জিত হয়নি। এর পেছনে রয়েছে এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। রাজপথের সাহসী লড়াকু সৈনিক হিসেবে পরিচিত আফছর খান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একাধিকবার হামলা, মামলা ও পুলিশি হয়রানির শিকার হয়েছেন। হামলা-মামলার ভয় বা কারাভোগ তাকে কখনো আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। রাজপথে দলের কঠিন সময়ে নেতাকর্মীদের আগলে রেখে তিনি প্রমাণ করেছেন সুবিধাবাদী রাজনীতি তার অভিধানে নেই। রাজপথের সেই আপসহীন ত্যাগী মুখটি আজ স্থানীয় জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ওয়ার্ডবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন এই তরুণ নেতা। বিশেষ করে ৮নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তারাপুর চা-বাগানের খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ঈর্ষণীয়। চা-বাগানসহ পুরো ওয়ার্ডের তৃণমূল মানুষের সাথে তার হৃদয়ের যোগাযোগ স্থাপন হয়েছে অত্যন্ত নিবিড়ভাবে। গত ১১ অক্টোবর ৮নং ওয়ার্ডের হাওলাদার পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করে তিনি আবারও প্রমাণ করেছেন বিপদে তিনি কেবল কথার মানুষ নন, বরং কাজের মানুষ। বিভিন্ন ধর্মীয় উৎসব, পূজামণ্ডপ পরিদর্শন এবং সর্বস্তরের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে ওয়ার্ডবাসীর হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

তরুণ সমাজের একটি বিশাল অংশ আফছর খানকে ঘিরে আগামীর স্বপ্ন বুনছে। একজন দক্ষ সংগঠক ও দূরদর্শী নেতা হিসেবে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে চান তিনি। তার নির্বাচনী ইশতেহার ও চিন্তাভাবনায় প্রাধান্য পাচ্ছে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য। যার মধ্যে অন্যতম হলো ওয়ার্ড থেকে চিরতরে সন্ত্রাস ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলা। যুবসমাজকে রক্ষা করতে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা।

এছাড়া দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। একটি সুষম উন্নয়নভিত্তিক, জনবান্ধব ও আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখছেন তিনি, যেখানে নাগরিক অধিকার থাকবে শতভাগ নিশ্চিত।

স্থানীয় ভোটার ও শুভাকাক্সক্ষীদের মতে, বর্তমান সময়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে আফছর খান অনন্য উচ্চতায় অবস্থান করছেন। তার সততা, রাজনৈতিক ত্যাগ এবং সেবামূলক মানসিকতাই তাকে অন্য দশজন প্রার্থীর চেয়ে আলাদা করেছে। এখন কেবল ভোটের অপেক্ষা। ভোটাররা বলছেন, অতীতের ত্যাগ এবং বর্তমানের সমাজসেবা মূল্যায়ন করে তারা এমন একজন নেতৃত্ব চান যিনি প্রকৃত অর্থেই জনগণের সেবক হয়ে কাজ করবেন। আর সেই আস্থার নামেই পরিণত হয়েছেন আফছর খান।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ