admin
প্রকাশিত: 6:47 PM, November 23, 2026
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা বিএনপির এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি
গতকাল (২২ নভেম্বর) উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মূলাগুল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কানাইঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদ রানা ও কর্মী এক কর্মী মো: সাদেক আহমদকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ। এ সময় স্থানীয় বিএনপির এক নেতার সহযোগিতায় আসামিদের স্বজনরা পুলিশের কাছ থেকে তাঁদের ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে হাতকড়া ফেরত দেওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
এদিকে, ঘটনার পর এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ। তিনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এরই মধ্যে এ ঘটনায় কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কানাইঘাট থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি জানান, মূলাগুল বাজারে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের সময় স্থানীয় কয়েকজন বাঁধা প্রদান করেন। সেই সুযোগে তাঁরা পালিয়ে যান। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫