admin

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

আবার মুরব্বিদের দিয়ে সালিশি বিচারের ঐতিহ্য ফিরিয়ে আনবেন খন্দকার মুক্তাদির

আবার মুরব্বিদের দিয়ে সালিশি বিচারের ঐতিহ্য ফিরিয়ে আনবেন খন্দকার মুক্তাদির

‘একসময় সিলেটোর পাড়া-মহল্লায় দেন-দরবার হইলে ময়-মুরুব্বি হখলে বিচার করতা, সালিশের মাধ্যমে সমাধান করিয়া দিতা। কিন্তু গত ১৫ বছর সিলেটোর মুরব্বি হখলে বিচার-আচার করতা পারছইন না। পাড়া-মহল্লার কম বয়সী হখল বিচার করার দায়িত্ব নিছলা গিয়া।’

সিলেটের আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছিলেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

গত দুদিন (মঙ্গল ও সোমবার) বিভিন্ন সমাবেশ ও গণসংযোগকালে এমন অভিব্যক্তি ব্যক্ত করেন তিনি। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার বলেন- সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে পাড়া-মহল্লার বিচার কাজ মুরুব্বিদের হাতেই ফিরিয়ে দেয়া হবে। মুরুব্বিরাই বিচারকাজ করবেন।

তিনি আরো বলেন- মুরুব্বিদের সম্মান করতে হবে, ছোটদের আদর-স্নেহ করতে হবে। এটাই ছিল সিলেটের একসময়ের ঐতিহ্য। ইনশা আল্লাহ, বিজয়ী হলে সিলেটের এই অতীত-ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

এদিকে, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সিলেট মহানগরের বালুচরের নয়াবাজারে ধানের শীশীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির উপদেষ্টা কাজী মহিবুর রহমান, আব্দুর রহিম, ইসলাম উদ্দিন, বিএনপি নেতা মুজিবুর রহমান, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনু, বিশিষ্ট মুরুব্বি খসরু মিয়া, আব্দুল বাসিত প্রমুখ।

এর আগে সোমবার রাত ১০টায় মহানগরের ১৮ ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় তিনি নারীদের মতামত নেন, নোট করে উত্তর দেন তাদের প্রশ্নের। নির্বাচিত হলে সিলেটজুড়ে নারী-উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তাদের সামনে।
সাবেক কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বলের উদ্যোগে আয়োজিত এ নারী সমাবেশে সভাপতিত্ব করেন আগপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি নুরুল ওয়াহিদ তুরণ। মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রফি আহমদ নোমান, মৌসুমী ক্রিয়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহিয়ুল ইসলাম চৌধুরী মনসুর, গোলাম জাকির চৌধুরী, সামিউর রহমান শমির, শিমুল চক্রবর্তী প্রমুখ।

এছাড়া সোমবার সন্ধ্যায় খাদিমপাড়ার চকগ্রামে নারী সমাবেশে ও রাত ৮টায় ৪নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ।

জেলা বিএনপির সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক আইয়ুব আলী সজিবের পরিচালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন মকদ্দছ আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জোন-৫ এর প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জোন-৫ এর সমন্বয়ক সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন ও আলী হোসেন।

আরও বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফজু, জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম মনু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুফিয়ান আহমদ সবুজ, সেচ্ছাসেবক দল নেতা ইসলাম উদ্দিন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম তানিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী