admin
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২৬
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ
এ কে আজাদ গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের নিজ ধরগ্রাম এলাকার বীরমঙ্গল টু গুরকচির বাজার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন ও গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিজ ধরগ্রাম এলাকার সালমানের দোকানের সামনে, নুরুদ্দিনের বাড়ির সামনে এবং আজিরের দোকানের সামনের অংশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হওয়ায় বর্তমানে কোনো ধরনের গাড়ি নিজ ধরগ্রামে প্রবেশ করতে পারছে না।
স্থানীয়দের অভিযোগ, এলজিডি’র আওতাধীন এই সড়কটির বয়স প্রায় ৩০ থেকে ৩৫ বছর হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকাল এলেই পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়, ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এই সড়ক দিয়ে প্রতিদিন নিজ ধরগ্রাম, জামকান্দি, খালাউরা, বীর মঙ্গল, শ্যাওলাটুক, মাটিকাপা, আমবাড়ি, আইডোরসহ প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ যাতায়াত করেন।
এলাকাবাসীর দাবি, এই গ্রামগুলো থেকে সিলেট শহরে যাতায়াতের সবচেয়ে সুবিধাজনক সড়ক হলেও রাস্তা পাকা না থাকায় মানুষকে বিকল্প পথে ১৫ থেকে ২০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে।
স্থানীয় কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। হাওর এলাকার ফসল পরিবহনের সময় কাদামাটি ও ভাঙনের কারণে কৃষিপণ্য আনা-নেওয়া করতে মারাত্মক কষ্ট হয়। জরুরি মুহূর্তে রোগী পরিবহনেও দেখা দেয় বড় ধরনের সমস্যা। কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন গ্রামে প্রবেশ করতে না পারায় এলাকাবাসী সবসময় আতঙ্কে থাকেন।
এলাকাবাসী আরও জানান, সড়কটি টেকসই করতে শুধু নামমাত্র সংস্কার নয়, দ্রুত আরসিসি ঢালাই ও ব্লক দিয়ে স্থায়ী কাজ করতে হবে। পাশাপাশি পাহাড়ি ঢলের ক্ষতি ঠেকাতে ড্রপ ওয়াল ও সিসি ব্লক ব্যবহারের দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, সঠিক পরিকল্পনায় কাজ করা হলে ভবিষ্যতে আর সড়কটি ক্ষতিগ্রস্ত হবে না।
স্থানীয়রা জানান, তারা ইতোমধ্যে এলজিডি অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট