admin

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

আমাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে

আমাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার:

দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের দলগতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘গত এক বছরে কী কী কাজ হয়েছে, সেটা দেখে বুঝতে পারব কী কী ঘাটতি আছে। দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কী করব, তার একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে।’

গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় আরিফুল হক চৌধুরী এ কথাগুলো বলেছেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের মিশন একটাই মানুষের প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমাদের দলগতভাবে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হব। কাজ করার ক্ষেত্রে যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, তা সামনে রাখব আমরা।’

কর্মকর্তাদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, ‘আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে রুলস অব বিজনেস বা কার্যবিধিমালার বাইরে আমরা যাব না। যেখানে যা প্রয়োজন, তা পরিষ্কারভাবে জানাবেন।’

এ সময় শ্রমমন্ত্রী বলেন, ‘মাহে রমজান আসছে। রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের পূর্ববর্তী সময়ে যাতে শ্রমঘন শিল্পে বা কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না হতে পারে, সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।’

পরিচিতিমূলক সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকও বক্তব্য দেন। তিনি বলেন, ‘প্রথম তিন মাসের একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। আমরা মানুষকে যেন বলতে পারি, তিন মাসে আমরা এই কাজগুলো করেছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, এই মন্ত্রণালয়ের ‘সাবেক উপদেষ্টা বেশ কিছু পরামর্শ দিয়ে গেছেন, আমরা ওনার পরামর্শ আমলে নেব’। তিনি যোগ করেন, ‘ঈদের সময় কিছু আন্দোলন হয়, সেটা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। কোন জায়গায় বা কোন কোন খাতে (সেক্টরে আন্দোলন) হতে পারে, তা যেন আগেই আমরা সমাধান করতে পারি।’ সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

হবিগঞ্জ এক্সপ্রেস বাস শ্রীমঙ্গল থেকে যাত্রী উঠানামা করতে পারবে না

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

বরইকান্দি ছাত্রাবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি হাঃ জাকির, সম্পাদক রেজোয়ান

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে!

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব