admin

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, অতীতের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের আলেম-ওলামা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি চরম উদাসীনতা ও বৈরী আচরণ দেখিয়েছিল। আলেমদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তাদের ভুল নীতি, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্প পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছিল। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছিল কওমি মাদ্রাসা, এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিংগুলোর আয়ের ওপর, যা দ্বীনি শিক্ষা ব্যবস্থার চরম ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, সমাজ ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতা ও দ্বীনি খেদমত আঞ্জামে আলেম-ওলামাদের ত্যাগ অস্বীকার করার উপায় নেই। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলেমদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে তাদের জন্য সরকারি স্কেলে সম্মানজনক বেতন-ভাতা চালুর ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। পর্যায়ক্রমে সারা দেশের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের এই সরকারি কাঠামোর আওতায় নিয়ে আসা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইমাম ও মোয়াজ্জিনদের সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং তারা নিশ্চিন্তে দ্বীনি খেদমত আঞ্জাম দিতে পারবেন।

ইসলাম ও ওলামাদের কল্যাণে বর্তমান সরকারের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি সবসময়ই ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের প্রসারে বিশ্বাসী। ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দিতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে এই সরকার পর্যায়ক্রমে আরও বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে। আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়।

তিনি গতকাল রবিবার সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ইমাম ও মোয়াজ্জিনগণ সরকারি বেতন-ভাতার এই ঐতিহাসিক উদ্যোগের জন্য বর্তমান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা সানা উল্লাহ, কমর উদ্দিন, মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মালিক, ক্বারী সিরাজ উদ্দিন, মাওলানা শাহ রুমি, মাওলানা আব্দুল মুনির, ক্বারী মাওলানা শিহাব উদ্দিন-সহ সিলেটের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনগণ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি