admin
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শুধু একবার বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন—দেখবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়ন কীভাবে করি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণসহ তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।
গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পুরানবাজারে বিএনপির মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী ও সঞ্চালনায় ছিলেন যৌথভাবে কমলগঞ্জ বিএনপির আহ্বায়ক ওলি আহমদ খান ও শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য সৈয়দ সালাউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব),লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য মিজানুর রহমান, যুক্তরাজ্য বিএনপি সাবেক ক্রীড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক