admin

প্রকাশিত: 5:20 AM, May 26, 2026

সিসিক প্রশাসকের  ঈদের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের  ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে  শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার এক শুভেচ্ছা বার্তায় সিসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা।
আমি সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক নগর গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কাজে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়তে সম্মিলিতভাবে কাজ করি।
মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। ঈদ মোবারক।

সর্বশেষ সংবাদ

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা

পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী