admin
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
দেশের সবগুলো সিটি কর্পোরেশনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আধ্যাত্মিক নগরী সিলেট সিটি কর্পোরেশন। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আর নগরবাসীর চুলচেরা বিশ্লেষণে সরগরম হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। এবারের নির্বাচনে নগরবাসী ‘পরীক্ষিত’ ও ‘অভিজ্ঞ’ জনপ্রতিনিধিদের মূল্যায়নের দিকেই বেশি ঝুঁকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিচ্ছেন নগরবাসী। দীর্ঘদিন ধরে যারা নগরীর অলিগলি চিনেছেন এবং সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিলেন, তাদের নিয়েই আগ্রহ বাড়ছে সাধারণ ভোটারদের মধ্যে। বিশেষ করে বিগত বছরগুলোতে যারা কাউন্সিলর বা প্যানেল মেয়র হিসেবে দক্ষতা দেখিয়েছেন, তাদের গ্রহণযোগ্যতা এবার বেশ তুঙ্গে। ভোটারদের মতে, কেবল রাজনৈতিক পরিচয় নয়, নাগরিক সেবা নিশ্চিত করার অভিজ্ঞতা থাকাও এখন সময়ের দাবি।
নির্বাচনী মাঠে এবং সাধারণের আলোচনায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম জোরেসোরে শোনা যাচ্ছে। তাদের মধ্যে রেজাউল হাসান কয়েস লোদী সিসিকের সাবেক ২০ বছরের জনপ্রতিনিধি এবং প্যানেল মেয়রের দায়িত্ব পালনকারী এই নেতার রয়েছে বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার। তৃণমূল পর্যায়ে তার শক্ত অবস্থান তাকে আলোচনার শীর্ষে রেখেছে।
মিফতাহ সিদ্দিকী বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংগঠনিক দক্ষতায় পরিচিত তিনি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে তিনি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।
বদরুজ্জামান সেলিম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক মহলে তার দীর্ঘ অভিজ্ঞতা ও পরিচিতি রয়েছে।
ইমদাদ হোসেন চৌধুরী বর্তমান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা তাকে মূল আলোচনায় নিয়ে এসেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু হতে যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই ঘরোয়া সভা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন। তবে দলগুলোর কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং জোটগত রাজনীতির সমীকরণ কী হয়, সেদিকেই তাকিয়ে সবাই।
নগরবাসীর প্রত্যাশা, সিলেট একটি অপরিকল্পিত নগরী হিসেবে বড় হওয়ার ঝুঁকিতে আছে। আমাদের এমন একজন অভিভাবক প্রয়োজন যিনি রাজনীতির পাশাপাশি প্রশাসনিক কাজেও দক্ষ।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব