admin

প্রকাশিত: 8:11 AM, May 21, 2026

ইউরোপ-কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা

ইউরোপ-কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা

নেপথ্যে ‘অ্যামেক্স এসোসিয়েটস’: নিঃস্ব শত শত মানুষ, নেতার খুঁটির জোরে বেপরোয়া জাবের!

স্টাফ রিপোর্টার: 
সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স এসোসিয়েটস’ (অসবী অংংড়পরধঃবং) নামক একটি তথাকথিত কনসালটেন্সি ফার্মের বিরুদ্ধে। জমকালো অফিস আর চটকদার বিজ্ঞাপনের আড়ালে প্রতিষ্ঠানটি শত শত মানুষের কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই চক্রের মূল হোতা জাবের আহমদ, যিনি ‘যুবশক্তি’ সিলেট জেলার সাবেক সভাপতি বলে জানা গেছে। রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাবকে ‘শেল্টার’ বা ঢাল হিসেবে ব্যবহার করে তিনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।
অনুসন্ধানে জানা যায়, সিলেট অঞ্চলের মানুষের প্রবাসে যাওয়ার প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের জাল ও ভুয়া ভিসা প্রসেসিংয়ের নামে কোটি টাকার ফাঁদ পাতে এই চক্র।
প্রথম দিকে ফাইল প্রসেসিং ও অগ্রিম বুকিংয়ের নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হতো। পরবর্তীতে ভুয়া ডকুমেন্ট বা ফাইল জমা দিয়ে মাসের পর মাস গ্রাহকদের ঘোরানো হতো। শেষ পর্যন্ত কোনো ভিসা না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হতো। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে উল্টো রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি-ধামকি দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।
নিঃস্ব হওয়া একাধিক ভুক্তভোগী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান, জমিজমা বিক্রি এবং চড়া সুদে ধার-দেনা করে তারা এই এজেন্সির হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছিলেন। এখন ভিসা তো দূরের কথা, মূল টাকা ফেরত চাইলে জাবের ও তার সহযোগীরা উল্টো বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। ‘এদের খুঁটির জোর কোথায়?’—এমন প্রশ্ন এখন প্রতারিত সাধারণ মানুষের মুখে মুখে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এই চক্রের কার্যক্রম এবং অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ