admin

প্রকাশিত: 4:05 PM, October 26, 2026

ইরান যুদ্ধের আঁচে বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে জ্বালানি সংকট

ইরান যুদ্ধের আঁচে বিপর্যস্ত ইউরোপ, বাড়ছে জ্বালানি সংকট

মো.জুনেদ আহমদ,ফ্রান্স

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে ইউরোপ। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে পরিবহন, শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। আল জাজিরার ২৫ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের কারণে ইউরোপের জীবাশ্ম জ্বালানি আমদানির অতিরিক্ত ব্যয় ১০৬ বিলিয়ন ইউরো বেড়েছে। অন্যদিকে, ইউরোনিউজের তথ্যমতে, ২০ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের গ্যাস মজুত ছিল ৭৪ শতাংশ, যা শীতের আগে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। জ্বালানি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয়, মজুরি ও সরকারি পরিষেবা নিয়ে বিক্ষোভও হয়েছে। এদিকে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন সামরিক অভিযানে সহযোগিতার প্রশ্নে ইউরোপীয় দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। স্পেন মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলেও যুক্তরাজ্য ও জার্মানি নির্দিষ্ট ক্ষেত্রে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে ইউরোপে মূল্যস্ফীতি বাড়তে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে। তবে সংকটের প্রকৃত মাত্রা নির্ভর করবে যুদ্ধের স্থায়িত্ব, হরমুজ প্রণালিতে নৌচলাচল এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক