admin
প্রকাশিত: 1:59 PM, February 9, 2026
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগামী নির্বাচন অস্তিত্বের লড়াই। এম. ইলিয়াস আলীর গুমের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। সর্বশক্তি দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এ নির্বাচন আমাদের বাঁচা-মরার নির্বাচন, এ নির্বাচন গণতন্ত্র বনাম দুঃশাসনের নির্বাচন, এ নির্বাচন সত্য বনাম মিথ্যার নির্বাচন। এটি আমাদের অধিকার ফিরে পাওয়ার অঙ্গীকারের নির্বাচন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।
তিনি বলেন, আজ সময় এসেছে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের অধিকার, আমাদের ভোট, আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। এসময় তিনি সবার কাছে ধানের ভোট দেয়ার অনুরোধ করেন। গতকাল সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের স্কুল মাঠে নির্বাচনী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক সহসভাপতি মঈনুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহার আলী,যুগ্ন সম্পাদক মো. ময়নুল হক, শামীম আহমদ,জামাল উদ্দীন।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসনাত এরশাদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ, মুদাচ্ছির খান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সোবহান আহমদ, এমরান আহমদ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রুপ আবদুল, বিএনপি নেতা আবদুল জলিল জিলু, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, দয়ামির ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন আলী, তাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মান্নান বক্স, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেন মেম্বার, পশ্চিম পৈলেনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলু মিয়া, সাদীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএম মাসুদ,উমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, মহিলা দলের সাবেক সভানেত্রী মুসলিমা আক্তার, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাহেব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুয়েব আহমদ।
এর আগে প্রতিটি ইউনিয়ন থেকে ব্যানার -ফেস্টুন সহকারে মিছিল নিয়ে বিশাল বিশাল মিছিল সভায় যোগ দেন। মুল মঞ্চের পাশে প্রবাসী নেতাদের জন্য পৃথক একটি মঞ্চ তৈরি করা হয়। শতাধিক প্রবাসী আর হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই আর ধানের শীষ, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার উৎসবকেন্দ্রিক কেনাকাটাকে পুঁজি করে সিলেটের পোশাকের দোকানগুলোতে চলছে মূল্যছাড়ের ছড়াছড়ি। বিভিন্ন ফ্যাশন হাউজ ও পোশাকের দোকানে
বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের এক মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
সিলেটের নারী ক্রীড়াঙ্গনে নতুন নেতৃত্বের প্রত্যয় স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া