admin
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসন এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে হাইওয়ে পুলিশ সিলেট রিজিওন।
গতকাল বুধবার বিকেল ৫টায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহাসড়কের নিরাপত্তা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সিলেটের পরিবহন খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতি কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নূর আহমেদ খান সাদেক, জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট মহানগর নিরাপদ সড়ক চাই (নিসচা) সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল।
এছাড়াও এনা পরিবহনের জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম রুকন, ইউনিক পরিবহনের ইনচার্জ তোফায়েল আহমদ, শ্যামলী পরিবহনের রাইসুল ইসলাম রাসেদ, হানিফ পরিবহনের অলি আহাদ ভূঁইয়াসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঈদযাত্রায় মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানান। পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “সাধারণ মানুষের ঈদযাত্রা আনন্দদায়ক ও নিরাপদ করতে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। চালকদের ক্লান্তি দূর করতে বিশ্রাম এবং যত্রতত্র পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” মতবিনিময় সভা শেষে দেশের কল্যাণ ও ঈদযাত্রায় সবার নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস