admin
প্রকাশিত: 2:18 PM, October 22, 2026
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেট মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডে ‘প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা’র সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদের সভাপতিত্বে ও যুব প্রধান চৌধুরীর লাবিব ইয়াসিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য ও ব্রত। চিকিৎসা সেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে। সিলেটের মানুষের কল্যাণে এবং যে কোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় সর্বাত্মক সহায়তা নিয়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট সবসময় মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের সামাজিক সুরক্ষাতেও বড় ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি পুরোপুরি একটি মানবিক সেবা সংস্থা। সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান সার্থকতা। প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থাকে এই সুন্দর আয়োজনে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক ও প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ওয়াহিদুর রহমান, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাবু নেওয়াজ, নুরুল আফসার, হাজী আব্দুল খালিক, রেড ক্রিসেন্ট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও টিম লিডার মাহবুবুল হক, মুস্তাফিজুর রহমান,কামরুন নাহার, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক আসাদ উদ্দিন, সমাজ সেবক মহি উদ্দিন মুহিন, মনসুর আহমদ,নুরুল হক মাছুম, দিনার আহমদ, মাহবুব আহমদ, ফজলু মিয়া প্রমুখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য
মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর