admin
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
আগামী ঈদুল আজহার পর দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিশাল কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা, জেলা পরিষদ এবং সবশেষে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনপ্রতিনিধিহীন অবস্থায় রয়েছে। বর্তমানে প্রশাসক দিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতেই দ্রুত নির্বাচনের এই উদ্যোগ।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, বর্তমানে দেশের মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৭৫৫টিই নির্বাচনের জন্য পুরোপুরি উপযোগী। আগামী বছরের মধ্যে আরও ৩৪৯টি ইউপি নির্বাচনযোগ্য হবে। অন্যদিকে, ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ১১টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনের জন্যও কমিশন প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ছিল অন্তর্বর্তী সরকারের জারি করা স্থানীয় সরকার বিষয়ক অধ্যাদেশসমূহ। এসব অধ্যাদেশে স্থানীয় সরকার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে দলীয় প্রতীক বাতিল করার বিষয়টি অন্যতম। সরকারের উচ্চপর্যায়ের সূত্রমতে, বর্তমান চলমান সংসদে এই অধ্যাদেশগুলো দ্রুততম সময়ের মধ্যে আইনে পরিণত করা হবে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, “অধ্যাদেশগুলো সংসদে আইনে পরিণত হওয়ার পরই নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভব হবে। বিশেষ করে দলীয় প্রতীকে নির্বাচন বাতিলের বিষয়টি সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত রূপ পাবে।”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সব ধরনের দাপ্তরিক কাজ চলমান রয়েছে।”
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, “নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। ভোটার তালিকা হালনাগাদ ও কেন্দ্র নির্ধারণের কাজগুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে।” অন্য এক কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ঈদের পর কমিশন সভায় বসে নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা সাজানো হবে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে দেশের সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়েছিল। এরপর থেকে প্রায় ১৯ মাস ধরে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধি ছাড়াই চলছে। এতে উন্নয়নমূলক কাজ ও নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক পরিবেশ যেমন সক্রিয় হবে, তেমনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও গতি ফিরবে।
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২ মে একদিনের সরকারি সফরে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘ইঞ্জিনিয়ার্স মিট’ অনুষ্ঠিত হযেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর
সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের
স্টাফ রিপোর্টার: ইষ্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেড এর গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে ২১ বছরেও প্লট বুঝে পাচ্ছেন না